অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে তিনজন বাংলাদেশীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার পুলিশ। রবিবার ভোর রাতে স্বরূপনগরের স্বরূপনগর বাজার এলাকায় ঘোরাঘুরি করতে থাকলে সন্দেহজনক তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে দুজন মহিলা ,একজন পুরুষ ও চরটি শিশু।
অন্যদিকে সোমবার ভোররাতে হেমনগরের কালিতলা থেকে পাঁচজন বাংলাদেশীকে গ্রেফতার করল হেমনগর থানার পুলিশ। ধৃতদের পাঁচ জনই পুরুষ।
তাদের কাছে কোন বৈধ নথি ছিল না । জিজ্ঞাসা করে জানা যায় কাজের খোঁজে হায়দ্রাবাদ, সুরাট , মুম্বাই সহ ভারতের একাধিক শহরে যাওয়ার উদ্দেশ্যে অনুপ্রবেশ করে তারা। সীমান্তে বি এস এফ-এর কঠোর নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে কীভাবে এদেশে প্রবেশ করলো তাই নিয়ে চিন্তায় পড়েছে পুলিশ প্রশাসন। ধৃতদের সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।


No comments:
Post a Comment