ব্রেকিং: জয়ের অক্সিজেন এবার জঙ্গলমহলে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 5 March 2018

ব্রেকিং: জয়ের অক্সিজেন এবার জঙ্গলমহলে!



ত্রিপুরায় আমরা সিপিএমকে ১৬তে নামিয়ে এনেছি। কংগ্রেস ও তৃণমূলকে আমরা দুটো লাড্ডু উপহার দিয়েছি। কিছু দিনের মধ্যে বাংলায় তৃণমূলের সঙ্গে লড়াইয়ের জন্যে প্রস্তুতি নিচ্ছি।
এতদিন জঙ্গলমহলে শুধু দিদির ধ্বনি ছিল তবে এদিন জঙ্গলমহলে জয়ের সভার প্রথম দিনেই ব্যপক সাফল্য বিজেপির জেলা নেতৃত্বকে আলাদা ভাবে অক্সিজেন জুগিয়েছে। অন্তত বিজেপি সূত্রে এমনটাই খবর মিলেছে।

পুরুলিয়ার জনসভাতে দাঁড়িয়ে বিজেপি রাজ্য নেতা জয় বলেন, ত্রিপুরা থেকে আমরা কংগ্রেস তৃণমূল ও সিপিএমকে ঝেটিয়ে বিদায় করে দিয়েছি। এবার আমাদের নজর বাংলার দিকে। তৃণমূল ২১সাল পর্যন্ত যাবেনা। ১৯শেই ফিনিশ হয়ে যাবে।হিন্দুস্থান হিন্দুদের জায়গা। এখানে আপনি আমাদের নিধন করতে পারবেন না। হিন্দুরা জাগ্রত হচ্ছে। পশ্চিমবাংলাকে আমরা কিছুতেই বাংলাদেশ হতে দেবনা। জয় এদিন বলেন, দিদি আপনি আগুন নিয়ে খেলা করছেন। আপনার স্বপ্ন কিছুতেই সফল হবেনা।দিদি আমাদের কাছ থেকে আপনি খাজনা তুলছেন আর সেই খাজনা দিয়ে সংখ্যালঘুদের পিছনে বাজনা বাজাচ্ছেন। এরাজ্যে এসব চলতে পারেনা। একমাত্র বাংলাতেই হোলি, শিবরাত্রি, পুজো ও মহরমে সাম্প্রদায়িক সংঘর্ষ বেধে যায়। এই ঘটনা এখানে চলবে না।
পাশাপাশি এদিন তৃণমূলের অঞ্চল সভাপতি গৌরীশঙ্কর আচার্যের নেতৃত্বে মোট ২০০জন কর্মী বিজেপিতে যোগ দান করেন।

No comments:

Post a Comment

Post Top Ad