চাঁদনী, নন্দীগ্রাম: নন্দীগ্রামে পারেনি, ভগবানপুরেও আমাদের মাথানত করতে পারবে না।এর জন্য পঞ্চায়েত নির্বাচনের আগেই নন্দীগ্রামের মতো ভগবানপুরেও আন্দোলনকে শক্তিশালী করার বার্তা দিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভগবানপুরের গোয়ালাপুকুর বাজার পার্শ্বস্থ ময়দানে দুষ্কৃতী হামলায় নিহত মহম্মদপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান নান্টু প্রধানের স্মরণসভায় উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বলেন,''নান্টু প্রধানকে সরিয়ে দিয়ে যদি ভেবে থাকেন এলাকার ২-৩ টি পঞ্চায়েত এবং পাশের ময়না, সবংয়ে তৃণমূলকে একটু নড়িয়ে দিলাম, একটু ভয় পাইয়ে দিলাম। তাহলে ভুল ভাবছেন বন্ধু।মনে রাখুন, এই জেলা নন্দীগ্রামের জেলা। খুন, ধর্ষণ, লুন্ঠন, বাড়িছাড়া করেও আমাদের মাথানত করতে পারেনি। আগামী পঞ্চায়েত নির্বাচনে মহম্মদপুর ১ ও ২ পঞ্চায়েত এবং গুড়গ্রামে বুক চিতিয়ে প্রতিটি বুথে তৃণমূলের প্রার্থীকে জয়যুক্ত করে প্রমাণ করে দিতে হবে এ মাটি তৃণমূলের মাটি, দুর্জয় ঘাঁটি। দুর্বৃত্তদের স্থান নেই এখানে।''

No comments:
Post a Comment