ব্রেকিং: চিকিৎসার গাফিলতিতে মৃত শিশু!উত্তেজনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 5 March 2018

ব্রেকিং: চিকিৎসার গাফিলতিতে মৃত শিশু!উত্তেজনা



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: চিকিৎসার গাফিলতিতে মৃত্যু রোগীর। পাঁচ বছরের শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মথুরাপুর থানার মথুরাপুর গ্রামীন হাসপাতালে। মৃত সাইন মন্ডল । বাড়ি লালপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষ নগর এলাকায় ।অভিযোগ, সোমবার সকালে মৃত্যুর পর ধামা চাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতালের কর্মরত ডাক্তার ও নার্স । পরিবারের লোক জানতে পেরে হাসপাতাল ভাঙচুর করে। ঘটনাস্থলে আসে মথুরাপুর থানার পুলিশ। আসেন এলাকার বিধায়ক জয়দেব হালদার ।

আরও অভিযোগ রবিবার রাতে বমি সংক্রমন রোগ নিয়ে মথুরাপুরে ভর্তি হয় সাইন । রাতে অবস্থার অবনতিতে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানায় পরিবারের । এদিন সকালে জানতে পারে মৃত্যু হয়েছে সাইনের । সকালে অবস্থার অবনতিতে  ইনজাকসান করার পর মৃত্যু হয়েছে সাইনের দাবি পরিবারের । দুপুরের পর উত্তেজিত হয়ে ভাঙচুর চালাই পরিবারের লোকজন । ঘটনাস্থলে এখনো মোতায়েন রয়েছে মথুরাপুর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad