চিকিৎসার গাফিলতিতে মৃত প্রসূতি!বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 5 March 2018

চিকিৎসার গাফিলতিতে মৃত প্রসূতি!বিক্ষোভ



স্নেহা চক্রবর্তী,বোলপুর: চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু। জানা যায়, এক গর্ভবতী মহিলাকে ভর্তি করা হয়েছিলো বোলপুরে বলাকা নার্সিংহোমে।রবিবার রাতে সিজার করে তার সন্তান হয়।এর পর থেকে ওই রোগীর শারীরিক সমস্যা দেখা দেয় ও পরে প্রসূতি মারা যায়।

অভিযোগ, সেই সময় কোনো ডাক্তার ছিলো না।পরিবারের অভিযোগ ডাক্তারের গাফিলতির কারনে রোগীর মৃত্যু হয়েছে।এর প্রতিবাদে সকালে নার্সিং হোমে বিক্ষোভ দেখায় রোগীর পরিবার।তাদের দাবি ওই ডাক্তারকে গ্রেফতার করতে হবে ও নার্সিংহোম বন্ধ করে দিতে হবে।ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।পুলিশ ওই চিকিত্সককে উদ্ধার করে বোলপুর থানায় নিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad