লরির চাকায় পিষ্ট মহিলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 April 2018

লরির চাকায় পিষ্ট মহিলা





নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণাঃসিমেন্ট বোঝাই দশ চাকার লরির ধাক্কা বাইকে।ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরে। স্থানীয় সূত্রের খবর, অশোকনগর থানার যশোর রোডের তিন নম্বর রেল গেট সংলগ্ন এলাকায় সিমেন্ট বোঝাই দশ চাকার লরি ধাক্কা মারে একটি বাইককে। বাইকে থাকা এক মহিলা চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতার নাম হিমলা প্রামাণিক বয়স ৪৮ বছর ।মৃতার বাড়ি অশোকনগর থানার খোজদেলপুর এলাকায়। উত্তেজিত জনতা চালককে মারধর করে এবং পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাস্থলে পৌঁছেছে অশোকনগর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad