দীর্ঘদুদিন পার হয়ে গেলেও দুষ্কৃতীকে ধরা হয়নি বা ধরেও ছেড়ে দেওয়া হয়েছে। দুষ্কৃতীকে না ধরার প্রতিবাদে বুধবার এস ডি ও অফিসের সামনে উকিলদের ধরনা। বন্ধ বসিরহাট মহকুমা আদালতের কাজ। এস ডি ও ,বি ডি ও ,এস ডি পি ও কে ঘিরে বিক্ষোভ। কার্যতস্তব্ধ এস ডিও অফিস ও আদালতের রোজগার দিনের কাজ। তাদের ধরনা দুষ্কৃতীকে না ধরা পর্যন্ত চলবে।
উল্লেখ্য গত সোমবার উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমা আদালতে ঢোকার পথে এক বর্ষীয়ান আইনজীবি সুব্রত সানাকে একদল দুস্কৃতী অতর্কিতে হামলা চালায় । এই হামলার জেরে ওই আইনজীবিকে গুরুতর আহত অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয় । তারই প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টায় বসিরহাট মহকুমা আদালতের আইনজীবিরা ইটিন্ডা রোড ধরে মিছিল করে গিয়ে প্রথমে পুলিশ সুপারের অফিসে গিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ আধিকারিকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় । পরে তারা বসিরহাট ইছামতী ব্রীজের কাছে বোটঘাটে রাস্তা অবরোধ করে । পরে মহকুমা শাসকের অফিসে ঢুকে মহকুমা শাসকের সাথে আইনজীবিদের বাকবিতন্ডা হয় ।


No comments:
Post a Comment