নারী পাচারে ধৃত যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 April 2018

নারী পাচারে ধৃত যুবক



মৃন্ময় নস্কর,দক্ষিন ২৪ পরগনাঃ নারী পাচারের ঘটনায় গ্রেপ্তার যুবক। শুক্রবার গ্রেপ্তার যুবককে কাকদ্বীপ আদালতে তোলা হয় । বিচার অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । অভিযোগ গত ২৭ নভেম্বর ২০১৭ তারিখে কাকদ্বীপ কোষ্টাল থানার লট নং আটের বাসিন্দা সাজাল খানের মেয়ে নিখোঁজ হয়ে পরে । পরে কাকদ্বীপ কোষ্টালে নিখোঁজ অভিযোগ করে । পরে মহারাষ্ট্র পুলিশ মাধ্যমে জানতে পারা যায় জলগাওতে আছে মহিলা। পরে তদন্তকারী দল ও মহারাষ্ট পুলিশ যৌথ উদ্দ্যোগে মহিলাকে উদ্ধার করেন। ভারতীয় দন্ড বিধির ৩৬৩ ধারায় কেস রুজু করে পুলিশ। পরে মহিলার গোপন জবান বন্দিতে জানতে পারে মন্দির বাজারের দূর্গাপুরের বাসিন্দা রবিন নস্কর তাকে প্রলভন দেখিয়ে পাচার করে  বিক্রি করে দেয় । ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে বরিনকে ।কোষ্টাল থানার পুলিশ ভারতীয় দ্বন্দ বিধি ৩৬৩ ,৩৬৬ ও ৩৭৬ ধারায় কেস রুজু করে । বিচারক এদিন রবিনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।

No comments:

Post a Comment

Post Top Ad