পঞ্চায়েতের আইনি মামলা অবশেষে নিষ্পত্তির পথে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 April 2018

পঞ্চায়েতের আইনি মামলা অবশেষে নিষ্পত্তির পথে



পঞ্চায়েতের আইনি মামলা অবশেষে নিষ্পত্তির পথে ৷ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের শুনানি শেষ ৷  শুক্রবার বিকেল সাড়ে চারটের সময় রায় দেবে সিঙ্গল বেঞ্চ ৷ বৃহস্পতিবার পঞ্চায়েত মামলার শুনানি শেষে এমনটাই জানালেন বিচারপতি সুব্রত তালুকদার ৷ অর্থাৎ নির্বাচনী স্থগিতাদেশ আরও একদিন বহাল রইল ৷
নির্বাচনী প্রক্রিয়ায় রাজ্যের হস্তক্ষেপ প্রসঙ্গে ফের একবার প্রশ্ন তোলেন বিচারপতি সুব্রত তালুকদার ৷ তিনি পঞ্চায়েত সচিব নীলাঞ্জন শান্ডিল্যকে এদিন বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় রাজ্য কেন হস্তক্ষেপ করছে ? এই প্রসঙ্গে পঞ্চায়েত সচিবের যুক্তি, নির্বাচনী প্রক্রিয়ার জেরে রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে ৷ একইসঙ্গে তিনি আদালতকে জানান, ‘নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে কমিশন ৷ আর কমিশন যদি কোনও সমস্যায় পড়ে তাহলে কমিশনকে সাহায্য করবে রাজ্য সরকার ৷’ পঞ্চায়েত সচিবের এহেন উত্তরে সন্তোষ প্রকাশ করেন বিচারপতি সুব্রত তালুকদার ৷এদিন পঞ্চায়ত সচিব মুখ্যমন্ত্রীর সুরে তাল মিলিয়ে বলেন, ‘রমজান মাসে ভোট অসম্ভব ৷ তার আগেই ভোট সম্পন্ন করতে হবে ৷’ একইসঙ্গে সুষ্ঠভাবে নির্বাচন করতে কমিশনকে নির্ধারিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ সেকথা আবারও এদিন মনে পঞ্চায়ত সচিবকে স্মরণ করিয়ে দেন ৷ যদিও এ প্রসঙ্গে পঞ্চায়েত সচিব আদালতকে আশ্বস্ত করে জানিয়েছেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যথাযথ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷

No comments:

Post a Comment

Post Top Ad