ধর্ষক মাস্টারকে ফাঁসির সাজা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 April 2018

ধর্ষক মাস্টারকে ফাঁসির সাজা!



চাঁদনী, তমলুক: বারো বছরের নাবালিকা পরিচারিকাকে ধর্ষন করে খুন করার অভিযোগে এক শিক্ষকের মৃত্যুদন্ড ঘোষনা হল। বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে এই মামলার শুনানি ছিল। বিচারক সঞ্চিতা সরকার বুধবার শিক্ষক প্রনব রায়কে দোষী সাবস্ত্য করে। বৃহস্পতিবার বিচারক সঞ্চিতা সরকার এই ঘটনায় অভিযুক্ত প্রনব রায়কে ফাঁসির সাজা দেন।

প্রসঙ্গত ২০১২ সালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শালগেছিয়া গ্রামের স্কুল শিক্ষকের বাড়িতে পরিচারিকার কাজ করতো পাশের গ্রাম উত্তরচড়া শংকরআরা গ্রামের বারো বছরের পূজা ভূঁইয়া। গত ২৩ মে ২০১২ সালে শিক্ষক প্রনব রায়ের বাড়ি থেকে উদ্ধার হয় ওই নাবালিকা পরিচারিকার মৃত দেহ। খবর পেয়ে নাবালিকার বাড়ির লোক ও উত্তেজিত জনতা বাড়ি ভাংচুর চালায়। পূজার বাড়ির অভিযোগের ভিত্তিতে তমলুক থানার পুলিশ শিক্ষক প্রনব রায়কে গ্রেফতার করে। তারপর থেকেই থেকে বিচার চলে আসছিলও। বুধবার পূর্ব মেদিনীপুর জেলা আদালতের সেকেন্ড কোর্ট এর বিচারক সঞ্চিতা সরকার ধর্ষন করে খুন এর অভিযোগে প্রনব রায়কে দোষী সাবস্ত করে এবং  বৃহস্পতিবার সাজা ঘোষনা করা। সরকারি উকিল নবকুমার ঘোষ বলেন, বিচারক ঘটনা ও আক্রান্ত নাবালিকার মৃত্যু যন্ত্রনা সব দিক দিয়ে বিচার করে সুপ্রীম কোর্টের নির্দেশ মেনে ফাঁসির সাজা ঘোষনা করেন। মৃত পূজার বাবা অনন্ত ভূঁইয়া বলেন আমি খুব যন্ত্রনা নিয়ে জীবন যাপন করছিলাম।  আজ খুব খুশি হয়েছি আমার মেয়ের আত্মা শান্তি পাবে। এই রকম কোন ঘটনা যেন আর কোন মেয়ের জীবনে না ঘটে।

No comments:

Post a Comment

Post Top Ad