কাজ দেব! নাবালকদের কিডনাপিং - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 April 2018

কাজ দেব! নাবালকদের কিডনাপিং



স্নেহা চক্রবর্তী, বীরভূম: কাজের প্রলোভন দেখিয়ে নাবালক দুই ছাত্রকে অপহরন করার চেষ্টা। যদিও ওই নাবালক ছাত্র দের বীরভূমের সিউরি স্টেশনে নামিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে  বীরভূমের সিউরি এলাকায় ।

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গত শনিবার কোনও এক ব্যক্তি কাজ দেওয়ার নাম করে শিলিগুড়ি দক্ষিন পাড়ার বাসিন্দা  অভিজিৎ বর্মন ও গৌতম রায়কে শিলিগুড়ি ষ্টেশনে নিয়ে আসে । তাদের মাসে সাতশো টাকা দেবে বলে   ওই ব্যাক্তি অভিজিৎ ও গৌতম কে জানায় । তবে রাজি না থাকলেও এক প্রকার জোর করে ট্রেনে চাপিয়ে নিয়ে আসে। রবিবার সকালে  বীরভূমের সিউরি ষ্টেশনে  তাদের নামিয়ে ওই ব্যাক্তি  পালিয়ে যায় বলে  দুই নাবালকদের  দাবি ।তারা ষ্টেশন থেকে বেরিয়ে বাড়ির জন্য কান্নাকাটি করে । সেই সময় স্থানীয় এক মহিলা চিন্তা দাস ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো । তাদের কান্নাকাটি করতে দেখে তাদের কাছে যায় । সমস্ত বিষয় শুনে ওই দুই নাবালকদের বাড়ি নিয়ে আসে । পাশাপাশি  সমস্ত ঘটনা জানিয়ে সিউরি থানায় খবর দেওয়া হয় । সিউরি থানার পুলিশ তাদের উদ্ধার করে ।  তাদের  বাড়ির ঠিকানা  জেনে  পরিবারের সঙ্গে যোগাযোগ করা হযেছে । অপহরনের গল্প করে বাড়ি ছেড়েছে, না এর পিছনে  অন্য কোনও ঘটনা আছে তা তদন্ত করে দেখছেন সিউরি থানার  পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad