মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: ফোনের চার্জার বাস্ট করে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের। মৃতের নাম ভাস্কর সর্দার, বয়স ১৭।বাড়ি দক্ষিণ গৌরীপুর সরদার পাড়া । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানা এলাকাই ।বাবা পেশায় ফুচকা ব্যবসায়ী । বুধবার বেলা ১০ টার সময় ফোন চার্জে দিয়ে এক বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলছিল হঠাৎই চার্জারটি বাস্ট করে ঘটনাস্থলেই ভাস্কর সরদার ঘরের মেঝেতে পড়ে যায়।
শব্দ শুনে বাড়ির লোকজন গিয়ে দেখে ভাস্কর ঘরের মেঝেতে পড়ে আছে তাকে তুলে নিয়ে আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ।বৃহস্পতিবার বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেবে।


No comments:
Post a Comment