হলদিয়া: বিউটি পার্লারে ভয় দেখিয়ে জোর করে দেহ ব্যবসা চালাতে বাধ্য করানোর অভিযোগে বৃহস্পতিবার দুর্গাচক মহিলা থানায় হলদিয়া পেট্রোক্যামের ধৃত অ্যাসিসটেন্ট ম্যানেজার প্রভাকর দাসের বিরুদ্ধে ডায়েরি করেছেন আরও এক মহিলা।
পুলিশ জানিয়েছে,এদিন সন্ধে নাগাদ উত্তর ২৪ পরগনার টিটাগড়ের এক মহিলা ধৃত প্রভাকর দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণী ইঞ্জিনিয়ারের সঙ্গে সহবাসের অভিযোগে ইতিমধ্যেই গত ২৯মার্চ হলদিয়া পেট্রকেমের অ্যাসিসটেন্ট ম্যানেজার পীতাম্বরচকের Toবাসিন্দা প্রভাকর দাসকে গ্রেপ্তার করেছে হলদিয়া মহিলা থানার পুলিস। এদিন অভিযোগকারী মহিলার আইনজীবী শামিম আখতার বলেন,এই মহিলা কলকাতার একটি পার্লারের কর্মী। প্রভাকর দাসের বিরুদ্ধে তাঁর অভিযোগ,তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয়েছে। পার্লারে তাঁকে ভয় দেখিয়ে দেহ ব্যাবসায় নামাতে বাধ্য করেছে ওই প্রভাকর দাস। এমনকি ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। প্রভাকর দাস বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে বাড়িতে এনে তাঁকে মারধর করে তাড়িয়ে দেয়।
সম্প্রতি আরও এক তরুণীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অস্বীকার করে পুলিসের জালে ধরা পড়ার খবর পায় ওই মহিলা। তখন তিনি হলদিয়ায় এসে প্রভাকর দাসের কুকীর্তি ফাঁস করা এবং একাধিক মহিলাকে প্রতারিত করার জন্য থানায় অভিযোগ করতে আসেন।
বর্তমানে প্রভাকর জেল হেফাজতে রয়েছে। অভিযুক্তের কড়া শাস্তি দাবি জানিয়েছেন মহিলা।

No comments:
Post a Comment