কৃষ্ণসার হরিণ হত্যা বিতর্কে বজরঙ্গী ভাইজানকে পাঁচ বছর কারাদণ্ডের নির্দেশ যোধপুর আদালতের। তাঁকে দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবারই উচ্চ আদালতে অন্তর্বর্তী জামিনের আর্জি করেছেন সলমন। তবে তার শুনানি আগামিকাল সকালে। ফলে, আজ যোধপুর সেন্ট্রাল জেলেই কাটাতে হবে ভাইজানকে।যদিও এই মামলায় বেকসুর সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলম ও তাব্বু।
গুলি করে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার। কুড়ি বছর আগের এই মামলায় দোষী সাব্যস্ত হলেন পপুলার বলিউড অভিনেতা সলমন খান ওরফে সুলতান।
তাঁর বিরুদ্ধে মামলাগুলি হল গুলি করে দু'টি কৃষ্ণসার হরিণ শিকার,বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৫১ নম্বর ধারায় অভিযোগ সলমন খানের বিরুদ্ধে,বেআইনি ভাবে জঙ্গলে ঢোকার অভিযোগ অভিনেতাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার, আদালতে উপস্থিত ছিলেন সলমন খান-সহ অন্যান্য অভিযুক্তরা। নির্বিকার থাকার চেষ্টা করলেও, হরিণ শিকার মামলার রায় জোর ধাক্কা দিতে পারে ভাইজানের কেরিয়ারে।
কেরিয়ারের শুরুর দিকের এই বিতর্ক তাড়া করে বেড়াচ্ছিল তারকা সলমনকে। কুড়ি বছর বাদে ভাইজান যখন কেরিয়ারের মধ্যগগনে তখনই নাটকীয় রায় যোধপুর আদালতের।

No comments:
Post a Comment