ছেলেদের হাতে খুন জন্মদাতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 April 2018

ছেলেদের হাতে খুন জন্মদাতা



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: জমি বিবাদের জের দুই ছেলের হাতে খুন বাবা ইব্রাহিম গায়েন।মৃতের বয়স ৬০।আটক দুই ছেলে। জীবন তলা থানার গাববুনিয়া গ্রামের ইব্রাহিম গায়েন তার প্রথম পক্ষের স্ত্রীর দুই ছেলে ইসমাইল ও আসরাফ গায়েনর দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। বৃহস্পতিবার তাদের মধ্যে এই নিয়ে শুরু হয় ঝামেলা তখনি ইসমাইল ও আসরাফ তার গলা টিপে ধরলে সে লুটিয়ে পড়ে।তখন তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।ছোট স্ত্রী খাদেজা বিবি এই ব্যাপারে জীবনতলা থানায় অভিযোগ জানালে পুলিশ ইসমাইল ও আসরাফকে গ্রেপ্তার করে দেহটি ময়না তদন্তে পাঠিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad