মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: ভাগাড় কান্ডে পর্দা ফাঁস। ডায়মন্ডহারবার পুলিশ জেলার আধিকারিকরা ও কলকাতা পুলিশের তদন্তকারি দল যৌথ অভিযান চালিয়ে বজবজের ভাগাড় থেকে মাংস পাচার কান্ডে সঙ্গে যুক্ত ৬ জনকে নতুন করে গ্রেপ্তার করেছে। আর তাদের জেরা করে কলকাতার নারকেল ডাঙা এলাকার একটি হিমঘরে তল্লাসি চালিয়েছে। সেখান থেকে ১ হাজারটি মাংসের প্যাকেট উদ্ধার করেছে পুলিস। যা পরিমানে প্রায় ২০ টনের মতো হবে। ভাল মাংসের সঙ্গে এই পচা মাংস মিশিয়ে তা সরবারহ করা হত বলে মনে করছে পুলিস।
বৃহস্পতিবার দুপুরে বজবজ থানায় এক সাংবাদিক সন্মেলন করে ডায়মন্ডহারাবার জেলা পুলিশের সুপার কটেশ্বর রাও। তিনি জানান, আগেই এই কান্ডে রাজা মল্লিক ও মিসেল শ্যামলাল সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জেরা করে পুলিস জানতে পারে এই চক্রে সানি নামের একজন রয়েছে। বিহারের বাসিন্দা সানিই এই চক্রের সব বিষয়টা জানে। বিহার থেকে সানিকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরই জানা যায় এই চক্র কোথায় কোথায় মাংস পাচার করে। কলকাতার রাজাবাজার, নারকেল ডাঙা, ট্যাংরা এবং উত্তর ২৪ পরাগনার জগদ্দল, কাঁকিনাড়া প্রভৃতি এলাকায় এই মাংস পাচার হয়। সেই সব জায়াগাতেও পুলিস অভিযান চালিয়ে এই চক্রের সঙ্গে যুক্ত বাকি ৫ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা জেরায় জানিয়েছে শুধু বজবজ নয়, এমন আরোও কয়েকটি ভাগাড় থেকে মাংস সংগ্রহ করে তা পাচারের কারবার চালানো হত। নারকেল ডাঙা এলাকার একটি হিমঘরে এই মাংস মজুত করে রাখা হত। বুধবার রাতে সেই হিমঘরে তল্লাসি চালিয়ে ২০ টন মাংস উদ্ধার করা হয়েছে। এই মাংসগুলিকে পরীক্ষায় পাঠানো হচ্ছে।


No comments:
Post a Comment