চাঁদনী, পূর্ব মেদিনীপুরঃ৬০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর থানার গোখুরি গ্রামে।বৃদ্ধার নাম জয়শ্রী দাস ।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার মাঠে গরু বাঁধতে গিয়ে ওই গ্রামের ই তিন যুবক তাকে ধর্ষন করে ।সংঘাহীন অবস্থায় গ্রামের লোক বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা করার পর চন্ডীপুর থানায় অভিযোগ জানাতে গেলে চন্ডিপুর থানার পুলিশ অভিযোগ না নিয়ে ফিরিয়ে দেয়।
প্রতিবাদে শনিবার সকাল থেকে ওই গ্রামের রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বাজার ও বন্ধ রাখে তারা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্ত দের গ্রেফতার করার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। এই মহুর্তে ওই ধর্ষিতা চন্ডিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত তিন যুবক পলাতক।

No comments:
Post a Comment