মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে!? চরিত্র খোলাসা মুকুলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 May 2018

মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে!? চরিত্র খোলাসা মুকুলের


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: মহেশতলার বিজেপি প্রার্থী সুজিত ঘোষের হয়ে বুধবার দুপুরে মহেশতলার ময়না গড় থেকে বাটা হয়ে জিঞ্জিরা মোড় পর্যন্ত ১০ কিমি র‍্যালি করলেন বিজেপি নেতা মুকুল রায় ও বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয় বর্গী ।সাথে ছিলেন প্রার্থী সুজিত ঘোষ ।


এদিন র‍্যালি শেষে বিজেপি নেতা মুকুল রায় এক পথ সভায় বলেন ,আমি তাপসি মালিকের বাবাকে নিয়ে আসবো , যার কথা মুখ্যমন্ত্রী ভুলে গিয়েছে , এটা ওর চরিত্র , যারা ওর হয়ে করে তাকে ছুঁড়ে ফেলে দেয় পরে ।তাপসি মালিকের বাবাই সব কথা বলবে ।  ছত্র ধর মাহাতর জায়গা যেমন জেলে মমতা ব্যানার্জী  এর জায়গা হবে জেলে । এর জন্য অপেক্ষা করুন,বাংলায় বিজেপির সরকার আসবে ।

 পাশাপাশি মুকুল রায় বলেন ,পঞ্চায়েতে ভোটে ধিক্কার কেড়ে নেওয়া হয়েছে , মমতা ব্যানার্জীকে মনে রাখতে হবে ইতিহাস শাসকের পক্ষে থাকে না ।মমতার পাশে কেউ নেই  ,বুদ্ধিজীবি পল্লব কীর্তনিয়া থেকে বিভাস চক্রবর্তী কেউ নেই । মমতা ব্যানার্জী কর্ণাটকে আমরা জিতেছি আনন্দ করছে , মনে করছে এই রাজ্যে জিতে গিয়েছেন । পার্থ চট্টোপাধ্যায়ের কড়া সমালোচনা করে মুকুল রায় বলেন , পার্থ এখন লাফিয়ে লাফিয়ে ঘুম থেকে ওঠেন । এত লম্ফ ঝম্ফ ভালো নয় । মুকুল রায় বলেন ,সিবিআই তদন্ত চেয়েছিলাম বলেছিলাম সহযোগীতা করবো ,মমতা তা চাননি ,তাই এর প্রতিবাদ করে দল ছেড়েছিলাম । সিপিএমের সমালোচনা করে মুকুল রায় বলেন , কংগ্রেসকে নিয়ে এগোতে চাইছে ,কিছু নেই দলের ,কংগ্রেস দল লাল ঝান্ডা নিয়ে তাদের অফিস খুলছে । এদিন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গি বলেন , মমতা ব্যানার্জী স্বপ্ন দেখছেন প্রধান মন্ত্রী হবার , এই রাজ্যে কি হচ্ছে তার নজর নেই উনি কর্ণাটকে গিয়েছেন। এখানে সব বুথে কেন্দ্রীয় বাহিনি থাকবে । এখানকার ভোটে গন তন্ত্রর বদলে অগনতন্ত্র হয়েছে , মহিলাদের অপমান হয়েছে ,চুলের মুঠি ধরে মারা হয়েছে ,হোলি খেলা হয়েছে রক্তের ।এই উপ নির্বাচন বিজেপি জিতবে।

No comments:

Post a Comment

Post Top Ad