আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দক্ষিন ২৪ পরগনা জেলার ভাঙড় ১ নং পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েত,সমিতি এবং জেলা পরিষদে জয়ী হয়েছেন তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা।তৃনমূলের বিজয় মিছিল দক্ষিন ২৪ পরগনার ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির তিনটি পঞ্চায়েত এলাকায়
সোমবার ভাঙ্গড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির তিনটি পঞ্চায়েত এলাকায় বিজয় মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠান করে জেলা তৃনমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, ভাঙ্গড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কাইজার আহমেদ সহ আরো অনেকে।
ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির ১৫৯টি গ্রাম পঞ্চায়েত আসন, সমিতির ৩০ টি আসন এবং দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদের ৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা।
আজ জাউলগাছি, প্রানগঞ্জ এবং নারায়নপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশাল বিজয় মিছিল করে তৃনমূল কংগ্রেস। বাসন্তি হাইওয়ের পাগলাহাটে বিশাল সংবর্ধনা সভায় জয়ী প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এভাবেই এই সমিতির তাড়দহ,বোদরা, চন্দনেশ্বর ১ ও ২, শাঁখশ্বর এবং দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজয় মিছিল করা হবে বলে জানান তৃনমূল কংগ্রেসের নেতা তথা ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সভাপতি কাইজার আহমেদ।

No comments:
Post a Comment