রেশ কাটেনি আজও! সংঘর্ষে আহত ২০ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 May 2018

রেশ কাটেনি আজও! সংঘর্ষে আহত ২০



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: নির্দল ও তৃণমূল কংগ্রেসের  সমর্থকদের মধ্যে সংঘর্ষের  উভয় পক্ষের আহত ২০ জন। নির্বাচন পরবর্তী হিংসা  ছড়িয়ে পড়লো পাথর প্রতিমা থানা বনশ্যাম নগর পঞ্চায়েতের শিবনগর গ্রামে ২৩৭ নং বুথে।  সিপিএম,বিজেপি সমর্থিত নির্দলদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মারামারিতে প্রায় ২০ জন আহত হয়।

মঙ্গলবার বেলার বাড়ার সঙ্গে সঙ্গে নির্দল সমর্থিত লোকজন হাতে ধারালো অস্ত্র, লোহার রড, লাঠি নিয়ে তৃণমূল কংগ্রেস সমর্থক দের উপর হামলা চালায়।সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই যেদিকে গন্ডগোল হচ্ছিলো সেইদিকে তৃণমূল কংগ্রেসের লোকজন আসে । পরে তার উপর নির্দল সমর্থক লোকজন ঝাঁপিয়ে পড়ে । ঘটনা স্থলে প্রথমে ১৬ জন তৃণমূল কংগ্রেসের সমর্থদের  এক এক করে কোপাতে থাকে। আহতোদের উদ্ধার করে গদামথুরাপুর মাধব নগর হাসপাতালে নিয়ে আসা হয়। সেই সময় হাসপাতালের কাছে কিছু নির্দল সমর্থক লুকিয়ে ছিলো আহতদের যারা আনছিলো তাদের উপর আবার হামলা চালায় বলে অভিযোগ। এদিকে গন্ডগোলের জেরে এক নির্দল সমর্থক দেবু প্রামাণিক আহতো হয়। তাকে নিয়ে ওই হাসপাতালে আসলে তখন তৃণমূল কংগ্রেসের লোকজন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। হাসপাতালের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। রুগিরা সেলাইন খুলে দিয়ে ভয়ে প্রান বাঁচানোর জন্য চারিদিকে দৌড়াতে শুরু করে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রেয়েছে। ঘটনা স্থলে বিশাল পাথরপ্রতিমা থানার পুলিশ বাহিনী আসে।

No comments:

Post a Comment

Post Top Ad