প্রয়াত অভিনেত্রী ললিতা চ্যাটার্জি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 May 2018

প্রয়াত অভিনেত্রী ললিতা চ্যাটার্জি





   

চলে গেলেন অভিনেত্রী ললিতা চ্যাটার্জি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১। দুপুর ২.৩৫ নাগাদ তাঁর মৃত্যুর খবর সামনে আসে। গতরাতে ব্রেন স্ট্রোক হওয়ায় হাসপাতালে ভরতি করা হয় তাঁকে।




প্রায় চার দশকেরও বেশি সময় অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন ললিতাদেবী। ১৯৬৪ সালে বিভাস নামের একটি ছবিতে প্রথম অভিনয় শুরু। তারপর চলে যান মুম্বইয়ে। ছয় ও সাতের দশকে রাত আন্ধেরি থি, আপ কি কসম, তলাশ, ভিক্টোরিয়া নম্বর ২০৩ ও পুষ্পাঞ্জলির মতো হিন্দি ছবিতে কাজ করেন। সাত ও আটের দশকের অধিকাংশ সময়টাই কাটিয়েছেন বাংলা ছবিতে কাজ করে। উত্তম কুমারের সঙ্গে অনেক ছবিতেই কাজ করেছিলেন । অ্যান্টনি ফিরিঙ্গি, জয়জয়ন্তী, মেমসাব, হার মানা হারের মতো ছবিতে দেখা গেছিল তাঁকে।


২০১৩ সালে গৌতম ঘোষের শূণ্য অঙ্ক ছবির জন্য লাইফটাইম পুরস্কার পেয়েছিলেন ললিতাদেবী। আসছে আবার শবরেও ছিলেন তিনি। শেষ ছবি জোনাকি। কাজ করেছিলেন আসা যাওয়ার মাঝে ছবিতেও।

দুর্গাপুজোয় ললিতা চ্যাটার্জি

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা।

রঞ্জিত মল্লিক - যে কোনও মৃত্যুই দুঃখজনক। ওঁর অভিনয় দেখেছি। ভালো অভিনয় করতেন। আত্মার শান্তি কামনা করি।

সৌমিত্র চ্যাটার্জি - কিছু বলার নেই। বহু বছরের পরিচয়। অনেক দিনের বন্ধুত্ব।

ললিতা চ্যাটার্জির প্রয়ানে শোকপ্রকাশ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

সূত্রঃইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad