ব্রেকিং: তৃণমূল প্রার্থীর ভাই গুলিবিদ্ধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 May 2018

ব্রেকিং: তৃণমূল প্রার্থীর ভাই গুলিবিদ্ধ







গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি এলাকায় বুধবার সন্ধ্যায় জনসভার আয়োজন করা হয় তৃণমূলের তরফে। তবে প্রবল বৃষ্টির জন্য বাতিল হয় জনসভা।

অভিযোগ, জনসভা নিয়ে সন্ধ্যা থেকে বিজেপি সিপিআইএম সহ বিরোধীরা চেষ্টা করছিল জনসভা ভেস্তে দেওয়ার। অভিযোগ সন্ধ্যা থেকে বোমাবাজিও করা হয় এলাকায়।
বৃষ্টির জন্য জনসভা বাতিল হওয়ার পর কালিবাড়ি বাজার লাগোয়া জায়গায় নিজের বাড়ি ফিরছিলেন গ্রামসভায় তৃণমূল প্রার্থী আনোয়ার সর্দারের ভাই,এলাকার সক্রিয় তৃণমূল কর্মী সাইফুল সর্দার(৩৪),ওরফে বাপি।দুস্কৃতিরা তাকে লক্ষ করে গুলি চালায় বলে অভিযোগ।দুস্কৃতিদের গুলিতে গুরুতর আহত হন বাপি,তার বুকের বাম দিকে গুলি লাগে।ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতেই নিমাই দাশ সহ পাঁচজনকে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad