কেন্দ্র কিসে রাজনৈতিক গেম খেলছে? খোলাসা বাংলার সরকার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 May 2018

কেন্দ্র কিসে রাজনৈতিক গেম খেলছে? খোলাসা বাংলার সরকার


                                                  ছবি: বিভাস লোধ

           
"IAS ও IPS নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে কেন্দ্র। মেধার বদলে সুপারিশের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। এটা বিপজ্জনক। তাহলে কি সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে না? প্রত্যেকের একটা সীমারেখা থাকা দরকার।"

সিভিল সার্ভিস পরীক্ষা ও নিয়োগে নিয়ম বদল নিয়ে এই ভাষায় কেন্দ্রের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কর্নাটক রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ইশুতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

                                             ছবি: বিভাস লোধ


এদিকে আজ দিল্লির আর্চ বিশপ অনিল কুটো বলেছেন, "আমাদের এমন সরকার দরকার যারা মানুষের স্বাধীনতা, অধিকার এবং খ্রিশ্চান সম্প্রদায়ের কল্যাণ নিয়ে ভাববে। আমি কোনও নির্দিষ্ট দলের পক্ষে বা বিপক্ষে কথা বলছি না। আমরা শুধু প্রার্থনা করছি, দেশ যেন সঠিক দিকে যায়। আমরা সব চার্চে প্রার্থনা এবং উপবাস করি। দেশে যা কিছু ঘটছে সেসব মাথায় রেখে আমরা আগামী নির্বাচন(২০১৯ সালের লোকসভা নির্বাচন) এবং সরকারের দিকে তাকিয়ে আছি।"

শুধু এই মন্তব্যই নয়, দিল্লির আর্চ বিশপ দেশের বিভিন্ন ক্যাথলিক যাজকদের চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে একটি ভালো সরকারের জন্য সকলকে যীশুর কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন। এপ্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সব ধর্মের প্রতি শ্রদ্ধা থাকা দরকার।

No comments:

Post a Comment

Post Top Ad