মায়ের চুমুতে কি হয় শিশুদের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 May 2018

মায়ের চুমুতে কি হয় শিশুদের?








সন্তানের জন্য মায়ের আদর ভালোবাসা নিয়ে বর্ণনা করার কিছু নেই। কিন্তু মায়ের চুমু নিয়ে অনেক কিছু আছে। ছোট বাচ্চা দেখলে সবারই আদর করতে ইচ্ছা করে। চুমু দিতে ইচ্ছে করে, সবাই চুমু দেয়ও।


তবে আপনার চুমুতে কোনো কাজ না হলেও শিশুর মায়ের চুমুতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নিউজিল্যান্ডের এক গবেষণা থেকে সম্প্রতি এমনটিই জানা গেছে।

জন্মানোর পর সব সন্তান মায়ের কাছ থেকে উষ্ণ আদর পায়। মা কোলে নেয়, আদর করে। সেই সময়ে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলেও মায়ের চুমু রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। বিশেষ করে কান ও গলার ইনফেকশন রোধ হয় মায়ের প্রথম চুমুতে।

ইউনিভার্সিটি অফ ওটাগোর গবেষকরা জানিয়েছেন, সন্তান জন্মানোর এক মাস আগে থেকেই মায়ের মুখে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায়, যা শিশুর শরীর থেকে কে-১২ নামে একটি ব্যাকটেরিয়াকে দূর করে দেয়।

এছাড়া মায়ের প্রথম চুমু সন্তানের কান ও গলার ইনফেকশন রোধে সহায়তা করে।

তথ্য ও ছবি: ইন্টারনেট

No comments:

Post a Comment

Post Top Ad