ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 May 2018

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর




কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্ত ত্রিপুরার চানমারি এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক দিলীপ দাস, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক মিলিন্দ রামটেকে সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝার চেষ্টা করেন তাঁরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা, খাবার, জল ও চিকিৎসা পরিষেবা দিয়ে সাহায্য করা হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।




ইতিমধ্যেই ওইসব পরিবারগুলিকে ৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে। পুরোপুরি যাদের বাড়ি ভেঙে গেছে তাদের ৯৫,০০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রশাসনিক তৎপরতায় খুশি স্থানীয়রা।


ধরণী দাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “ঝড়ে আমার বাড়ি পুরো ভেঙে গেছে। আশপাশের বাড়িগুলিরও ক্ষতি হয়েছে। দেওয়াল পড়ে আহতও হয়েছি আমি। মুখ্যমন্ত্রী এলাকা ঘুরে দেখে সাহায্যের আশ্বাস দিয়েছেন। আমরা অগ্রিম ৫০০০ টাকা পেয়েছি। ৯৫,০০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে।”

সোমবার বিকেলে কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার। ভেঙে পড়ে শতাধিক বাড়ি ও গাছপালা। 

No comments:

Post a Comment

Post Top Ad