সোনারপুর : খাবার দেবার লোভ দেখিয়ে সাড়ে তিন বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবেশী কাকার বিরুদ্ধে ।চেঁচা মেছি করলে গলা টিপে ,বিড়ির ছেঁকা দেয়ার অভিযোগ।গ্রেপ্তার অভিযুক্ত।সোনারপুরে সুভাষ গ্রামের ঘটনা ।
প্রতিবেশী কাকা নেপাল ভট্টাচার্য্য রবিবার লজেস দেবার লোভ দেখিয়ে শিশু টির যৌনাঙ্গে হাত দেয় ,আঘাত পেয়ে চিৎকার করলে তাকে গলা টিপে ধরে এবং বিড়ির ছেঁকা দেওয়া হয় বলে অভিযোগ।সোম বার শিশুর কাছ থেকে পুরো ঘটনা জানতে পারে ।সোনারপুর থানায় অভিযোগ জানায় ।মঙ্গলবার রাতে অভিযুক্ত বেক্তিকে পুলিশ গ্রেপ্তার করে।

No comments:
Post a Comment