সচেতনতায় হেলমেট দান ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 May 2018

সচেতনতায় হেলমেট দান !



জয়ন্ত সাহা, আসানসোল:    দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে আসানসোল ও দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার পক্ষ থেকে ডাবরমোড় বাসস্ট্যান্ডের কাছে সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পথচলতী মানুষের মাথাতে হেলমেট পরার আবেদন করে এবং যারা হেলমেট বিহীন গাড়ীচালক তাদের গোলাপফুল দিয়ে মাথাতে পুলিশের পক্ষ থেকে হেলমেট পরিয়ে দেওয়া হয়।  এদিন হেলমেট বিতরন করা হয় বেশকিছু হেলমেট বিহীন বাইকচালককে।

 সাথে মানুষের জীবনের মুল্য কী তা বোঝানো হয় । এদিন উপস্থিত ছিলেন  সালানপুর থানার বড়োবাবু সহ কুলটি ট্রাফিক বড়োবাবু সহ সালানপুর বি ডি ও সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

No comments:

Post a Comment

Post Top Ad