পাত্রী দেখার দিন আত্মহত্যা পাত্রের! রহস্য - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 May 2018

পাত্রী দেখার দিন আত্মহত্যা পাত্রের! রহস্য



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পাত্রী দেখতে যাওয়ার দিন আত্মহত্যা পাত্রের। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পূর্বগড়বারি গ্রামে নিজের বাড়িতে ঝুলন্ত যুবকের মৃত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম বুদ্ধদেব মাইতি, বয়স ২৫।পরিবারের লোক জানান, বাড়ির কাছের নাজির বাজার পান বিড়ির দোকান চালাতো। বুধবার মৃত যুবকের বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল। ওই যুবক প্রত্যেক দিন সকাল নয় টার সময় ঘুম থেকে উঠে দোকানে চলে যেত। বুধবার দুপুর ১১ টা বেজে গেলেও যুবকের ঘরের দরজা বন্ধ দেখে  ডাকা ডাকি করে সারা শব্দ না পেয়ে দরজা ফাঁকা দিয়ে দেখে  গলায় গামছা দিয়ে ঝুলছে। তৎক্ষণাৎ  ভূপতিনগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ কেন এই আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে। পাশাপাশি এই মৃত্যু ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad