ছবিঃ বিভাস লোধ
সুমন রায়, কলকাতা : এলেন। দেখলেন। জয় করলেন। বৃহস্পতিবার ইডেনে কলকাতা বনাম চেন্নাই ম্যাচের পর এককথায় এটাই বলা নাইটদের নিয়ে। চেন্নাইয়ের দেওয়া লক্ষ্যমাত্রা ১৭৮ করতে নেমে মাত্র ১৭.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নায় নাইট রাইডার্স। আই পি এলে প্রথমবার হাফ সেঞ্চুরি শুভমান গিলের।
ছবিঃ বিভাস লোধ
আই পি এল এর ৩৩ নং ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। শুরু থেকেই দ্বিধা বিভক্ত ছিলেন দর্শকরা। ঘরের মাঠে যেমন কলকাতার জন্য যেমন গলা ফাটিয়েছে তারা তেমনি মাঠ জুড়ে "ধোনি ধোনি " রব। এদিন টস জিতে চেন্নাইকে প্রথম ব্যাট করতে পাঠায় কলকাতা। শুরুতেই মিচেল জনসনের বলে সংহার মূর্তি ধারণ করে দলের দুই ওপেনার ফাফ ডু প্লেসি(২৭) এবং শেন ওয়াটসন। ষষ্ঠ ওভারের প্রথম বলে ফাফ ডু প্লেসি দলের ৪৮ রানের মাথায় আউট হলেও রান করেন ওয়াটসন এবং সুরেশ রায়না। দুই ব্যাটসম্যান যখন এগিয়ে নিয়ে যান দলকে তখনই ছন্দপতন। কুলদীপ আর নারিনের স্পিনে অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন ওয়াটসন(৩৬), রায়না(৩১) এবং আম্বাতি রায়ডু(২১)।
তবে আরো একবার দলের পরিত্রাতা হয়ে এগিয়ে আসেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মিচেল জনসনের একওভারে ১৭, কুলদীপের বলে সহজ ক্যাচ মিস্ সবকিছুই যায় চেন্নাইয়ের দিকে। শেষ পর্যন্ত ২৫ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাডেজা এদিন করেন ১২ রান।
বল হাতে এদিন ব্যর্থ মিচেল জনসন। চার ওভারে ৫১ রান দিয়ে কোন উইকেট নেন নি। পীযুষ চাওলা এবং সুনীল নারিন ২ টি করে এবং কুলদীপ যাদব ১ টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে কলকাতার লক্ষ্য ১৭৮।
ছবিঃ বিভাস লোধ
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলে ছয় মেরে শুরু হয় কলকাতার দ্বিতীয় ইনিংস। তবে প্রথম ওভারেই আউট হয়ে ফিরে যান ওপেনার ক্রিস লিন(১২)। সেখান থেকেই খেলা শুরু করেন আরেক ওপেনার সুনীল নারিন। কিন্তু ব্যক্তিগত ৬ রানের মাথায় যেভাবে দুবার ক্যাচ মিস্ করেন নির্ভরযোগ্য খেলোয়াড় রবীন্দ্র জাডেজা, তাতে দলের ভিত গড়ে দেন। রবীন উথাপ্পা অবশ্য এদিন সেভাবে রান করতে পারে নি। তবে নারিনকে সাথে নিয়ে এগিয়ে যান শুভমান গিল। ব্যাক্তিগত ৩২ রানে নারিন আউট হতেই প্যাভিলিয়নের পথ ধরে রিঙ্কু সিং।
ছবিঃ বিভাস লোধ
এদিন ফের একবার জ্বলে ওঠে অধিনায়ক দীনেশ কার্তিক। শুভমান গিলকে সাথে নিয়ে দলের স্কোর নিয়ে যান জয়ের দরজায়। ম্যাচে এদিন প্রথমবারের জন্য আই পি এল হাফ সেঞ্চুরি করলেন শুভমান গিল(৩৬ বলে ৫৭ রান) । তার সাথে মাত্র ১৮ বলে ৪৫ রান করেন দীনেশ কার্তিক। মেরেছেন সাতটি চার এবং দুটে ছয়। মাত্র ১৭.৪ ওভারে তাদের প্রয়োজনীয় রান তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিতে আই পি এল তালিকায় তৃতীয় স্থানে উঠে এল কলকাতা।




No comments:
Post a Comment