ব্রেকিংঃ বাইক আরোহীর মিনি এটিএম! ডন্ট কেয়ার ব্যাঙ্ক স্ট্রাইক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 May 2018

ব্রেকিংঃ বাইক আরোহীর মিনি এটিএম! ডন্ট কেয়ার ব্যাঙ্ক স্ট্রাইক



জয়ন্ত সাহা, আসানসোলঃ গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাঙ্ক কর্মীরা যখন ধর্মঘটে নেমেছে নিজেদের দাবি আদায়ে,ঠিক তখনি শিল্পাঞ্চলে ত্রাতায় ভূমিকায় দেখা দিয়েছে বাইক আরোহী মিনি এটিএম৷পরিচিত গ্রাহক এটিএম থেকে ব্যর্থ হয়ে ফিরে ফোনে কল করলেই হাজির হচ্ছেন বাইক আরোহী ৷ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন পরিষেবা ৷

এমনকি ১০০টাকা থেকে ২০০০টাকার মধ্যে যে কোনো ভগ্নাংশে টাকা পাওয়া যাবে ৷পরিষেবা প্রদানকারী কৌশিকবাবু জানালেন নোটবন্দিতে এই পরিষেবা কিছুটা জনপ্রিয় হয়েছিল,তারপর এই দুই দিন ব্যাঙ্ক বন্ধ থাকার সুবাদে প্রচুর মানুষ যোগাযোগ করছেন৷তাদের কাছে পরিষেবা পৌঁছেও দিচ্ছেন তিনি ৷এরকমই এক গ্রাহক  সূর্য নারায়ণ রায় জানালেন সকাল থেকে এটিম ঘুরে একপ্রকার হতাশ হয়ে পড়েছিলেন তিনি৷হঠাৎ করে টাকা দরকারে সমস্যায় পড়ে যান তিনি৷

শেষে মিনি এটিএম পরিষেবার সুযোগ পেয়ে দারুণ খুশি৷জানালেন ভবিষ্যতে তিনি এই পরিষেবা আবারো নিতে আগ্রহী৷কৌশিকবাবু বলেন,কার্ড সোয়াইপ ছাড়াও আধার এনেবেল্ট পেমেন্ট সার্ভিসও আছে৷যেখানে গ্রাহককে আধার নম্বর ব্যাঙ্কের নাম ও আঙুলের ছাপ দিতে হবে ৷এই পরিষেবার ক্ষেত্রে গ্রাহক ৫০০০০টাকা পর্যন্ত পেতে পারেন৷

No comments:

Post a Comment

Post Top Ad