হলদিয়ায় শাসকদলের প্রচারের ঝড় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

হলদিয়ায় শাসকদলের প্রচারের ঝড়



চাঁদনী, হলদিয়া: বৃহস্পতিবার সকাল থেকে চলছে শাসকদলের জোরকদমে  প্রচার। জেলা পরিষদ প্রার্থী সোমনাথ ভুইয়া,পঞ্চায়েত সমিতিতে সাইফুল ইসলাম ও গ্রাম পঞ্চায়েতে গোবিন্দ মন্ডলের সমর্থনে বাড়বাসুদেব পুর গ্রামে চলছে বাড়ি বাড়ি
সকাল থেকে সকল প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন সোমনাথ বাবু ও এলাকার তরুন তুর্কী যুবক সুকুমার সামন্ত।

ব্লকের প্রার্থী সাইফুল বাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভোট তো আজ নয় কাল হবেই উন্নয়কে হাতিয়ার করে আমরা বাড়ি বাড়ি প্রচার করছি,  মা-বোন-বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে মমতা ব্যানার্জির  ও শুভেন্দু অধিকারীর সামগ্রিক উন্নয়ন গুলো তুলে ধরছি,আমরা আশাবাদী আমরা বিপুল ভোটে জয়লাভ করব।
সুকুমার সামন্ত বলেন, বিরোধী দলের প্রার্থীদের দেখা পাওয়া যায় না,কে বিরোধী প্রার্থী এলাকার মানুষ জানেই না,তাই প্রচারে আমরাই এগিয়ে,উন্নয়নকেই আমরা হাতিয়ার করেছি, আমরা জিতবই।

No comments:

Post a Comment

Post Top Ad