ঘুরতে যাওয়ার জন্য এখন হট ডেস্টিনেশন মরিশাস। শুধুমাত্র সাধারণের কাছেই নয়, সেলিব্রিটিদের কাছেও পছন্দের ঠিকানা মরিশাস। সে হানিমুন হোক বা পরিবারের সঙ্গে হলিডে, মরিশাসের অপরূপ পরিবেশ জাস্ট অসাধারণ। মনোরম পরিবেশের পাশাপাশি সেখানে অপেক্ষা করছে শুধুই রোমাঞ্চ। কী কী! জানতে হলে এক নজরে দেখে নিন মরিশাসে আপনার জন্য কী কী আকর্ষণ অপেক্ষা করছে -
মারিয়ানা বিচ : মরিশাসে গিয়ে অবশ্যই যেতে হবে মারিয়ানা বিচে। সমুদ্রের নীল জল ও আশপাশের পরিবেশের শোভা দেখলে চোখ জুড়িয়ে যাবে।
গ্রান্ড বেসিন : অসাধারণ এই হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উঁচুতে রয়েছে। একে বলা হয়, মরিশাসের সবচেয়ে পবিত্র হিন্দু এলাকা। শিবের মন্দিরও রয়েছে সেখানে ১০৮ ফুটের শিবমূর্তি রয়েছে।
চ্যাম্প দি মার্স, পোর্ট লুই : আপনি যদি রেস কোর্ট দেখতে চান চলে যেতে হবে চ্যাম্প দি মার্ট রেস কোর্সে। অসাধারণ অভিজ্ঞতা হবে। বহু পুরনো এই রেস কোর্টটি।
ক্যামেরেল জলপ্রপাত : মরিশাসের সবচেয়ে উঁচু জলপ্রপাত। উচ্চতা প্রায় ১০০ মিটার। এমন অপরূপ প্রকৃতির মধ্যে সময় কাটিয়ে খুব আনন্দ পাবেন। সেখানে দেখতে পাবেন চমৎকার ‘Seven colored earth’, লাল, বাদামি, বেগুনি রঙের আস্তরণ।
জর্জ ন্যাশনাল পার্ক : মোট ৬,৫৭৪ হেক্টর জায়গা জুড়ে রয়েছে। সেখানে হাইকিংয়ের আন্দ নিতে পারেন। ৩০০ প্রজাতিরও বেশি ফুল রয়েছে। সেই পার্কে দেখা পেতে পারেন, মরিশাসের বিলুপ্ত প্রায় পাখির গোলাপি কবুতরের।
প্যাম্পলেমোউসেস বোট্যানিক্যাল গার্ডেন :বোটানিক্যাল গার্ডেনটি ৬০ একর জমির উপর রয়েছে। পাম গাছ থেকে শুরু করে সেখানে রয়েছে বিশাল পদ্ম পুকুর।
লা ভিনাইল ক্রোকোডাইল পার্ক : কুমির দেখা পেতে যেতে হবে এখানে। তাছাড়াও, সেখানে রয়েছে বিশাল আকারের বাদুড়, কচ্ছপ, বানর আর পোকামকড়ের সংগ্রহ।
এগুলো ছাড়াও মরিশাসে যেসব জায়গাগুলো ঘুরে দেখবে, সেগুলি হল - লা মনরো বিচ, ক্যাসেলা বার্ড পার্ক, মরিশাস একোরিয়াম, মেরিন পার্ক, সেন্ট্রাল মার্কেট, গ্রান্ড পোর্ট।


No comments:
Post a Comment