“রাজ্য নির্বাচন কমিশনারের দ্বারা হাইকোর্টের তত্ত্বাবধানে নির্বাচন হোক। তবেই একমাত্র নির্বাচন শান্তিপূর্ণভাবে হতে পারবে।” আজ সাংবাদিক বৈঠক করে একথা জানান BJP নেতা রাহুল সিনহা। তিনি বলেন, “সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল নির্বাচনের ক্ষেত্রে কোনও রমজান মাস নেই। গতবার রমজান মাসে পাঁচ দফায় নির্বাচন হয়েছিল। রাজ্য নির্বাচন কমিশনারের দ্বারা হাইকোর্টের তত্ত্বাবধানে নির্বাচন হোক। তবেই একমাত্র নির্বাচন শান্তিপূর্ণভাবে হতে পারবে। এছাড়া কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করলে শান্তিপূর্ণ ভোট হবে।” একদিনে নির্বাচন হওয়ার প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, “একদিনে নির্বাচন হলে বিজেপি-র সুবিধা হবে। কারণ তৃণমূল তাদের মস্তানদের এপ্রান্ত থেকে অন্য প্রান্তে স্থানান্তর করতে পারবে না। কিন্তু, এর ফলে যে ঘটনা ঘটবে তা রাজ্যের গণতন্ত্রের পক্ষে শুভ নয়। আর সেই কারণেই আমি মনে করি ১৪ মে নির্বাচন বাতিল করে একদিনের অনলাইন মনোনয়ন চালু করা উচিত। ২০ হাজার সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ, এর মানে গণতন্ত্রের গালে সপাটে থাপ্পড়। আদালতের এই বিষয়টি বিচার করা উচিত।”
প্রতারণার অভিযোগে গতকাল গ্রেপ্তার করা হয় মুকুল রায়ের শ্যালক সৃজন রায়কে। এপ্রসঙ্গে রাহুল সিনহা বলেন, “মুকুল রায় বিজেপি করেন। তাঁর শ্যালক বিজেপি করেন না। তাই তাঁর দায় বিজেপি নেবে না। আর মুকুল রায়কে না পেয়ে তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করছে তৃণমূল। প্রতিহিংসার রাজনীতি করছে তারা।”
No comments:
Post a Comment