“পদ্মাবত দেখে নিজেকে যোনি ছাড়া কিছু মনে হচ্ছে না।” মাস চারেক আগে পদ্মাবত ছবিটি দেখে এমনই খোলা চিঠি লিখেছিলেন স্বরা ভাস্কর। ট্রোলডও হয়েছিলেন। সমালোচনার মুখেও পড়েছিলেন। এবার ফের একবার ট্রোলড হয়েছেন তিনি। ভিরে দি ওয়েডিং স্বরাকে একটি স্বমেহনের দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। সেই দৃশ্য নিয়েই সোশাল মিডিয়ার একাংশের ট্রোলের মুখে পড়েছেন। তবে স্বরার পাশে দাঁড়িয়েছেন সোনম কাপুর ও একতা কাপুর।
সোনম ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমার মনে হয় ওকে ট্রোল করা হচ্ছে কারণ, ওর একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। একটা মতামত আছে। আমার মনে হয় এটা ওর প্রতি ভালোবাসা দেখানো হচ্ছে। কারণ, ঘৃণার অন্য দিকটি সবসময় ভালোবাসা হয়। তাই স্বরা তোমার অনেক ভালোবাসার মানুষ আছে।”
অন্যদিকে প্রযোজক একতা কাপুর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “মহিলা কেন্দ্রিক ছবি করার জন্য আমরা নিশ্চয় কারও থেকে অনুমতি নেব না। আমরা ছবি বানাব কারণ আমরা ছবিটি বানাতে চাই।”
এক ব্যক্তি স্বরার স্বমেহনের দৃশ্যটি দেখে টুইটে লেখেন, “আমি আমার দিদাকে নিয়ে ভিরে দি ওয়েডিং দেখতে গেছিলাম। সেখানে স্বরার স্বমেহনের দৃশ্য আমাদের অপ্রস্তুতির মধ্যে ফেলে দেয়। ছবিটি দেখে বেরিয়ে এসে দিদা বলেন, আমি ভারতীয়। আমি ভিরে দি ওয়েডিং দেখে লজ্জিত।”
পালটা স্বরা টুইট করে বলেন, একটি বিশেষ IT সেল ওই ব্যক্তিকে টাকা দিয়ে ছবিটি দেখার জন্য পাঠানো হয়েছে

No comments:
Post a Comment