পশ্চিমবঙ্গের মানুষের বুকে আর বুলেট ঢুকবে না, গ্যারান্টি জয়ের। পশ্চিমবঙ্গের মানুষের বুকে আর কোনও বুলেট ঢুকবে না, রক্ত ঝড়বে না যদি বিজেপি পশ্চিমবঙ্গে আসে এমনটাই দাবী বিজেপি শের নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের। পাশে বিজেপি রাজ্য নেতা মুকুল রায়, শমীক ভট্টাচার্যকে রেখে গরম গরম ভাষণে জনগণের মন জয় করলেন গ্রামের ছেলে হিরু। তিনি বলেন, মা মাটি মানুষ সরকারের সন্ত্রাস এত পরিমাণ বেড়েছে যার কারণে একদিন সাধারণ মানুষ সবাই নবান্ন ঘেরাও করবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নবান্ন থেকে বের করবেন। পাশাপাশি তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এমনই ব্রাহ্মণ হিন্দু ঘরের কন্যা, যে তাঁকে পুরীর মন্দিরে ঢুকতে গেলে কালো পতাকা দেখায়, যে রেড রোডে হিজাব পরে নামাজ পড়েন। জয় বলেন, আর পশ্চিমবঙ্গ মানুষের এরকম সরকারের দরকার নেই, যে রাজ্যে অর্থাৎ পুরুলিয়ায় এক যুবককে বিজেপি করায় তাকে খুন করে জামার পিছনে লিখে দিয়ে যায় 'বিজেপি করায় খুন করেছি', যেখানে খুন করে আরও এক যুবককে হাই টেনশনের তাঁরে ঝুলিয়ে রেখে যায়, সেই রাজ্যে আর সন্ত্রাস সরকারের দরকার নেই।
মঙ্গলবার গেরুয়া শিবিরের ডাকা এক জনসভায় জয় বলেন, পুরুলিয়ায় তরতাজা যুবকদের হত্যার বিচারের জন্য রাজ্যজুড়ে সভা হয়ে চলেছে, এদিন ডিএম সাহেবকে তার জন্য ডেপুটেশন জমাও দেওয়া হল। মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে এদিন জয় পুলিশ প্রসঙ্গ টেনে বলেন, তিনি নিজে পুলিশের সন্তান, তিনি জানেন পুলিশের কর্তব্য, দায়িত্ব কি? তাঁর বাবাদের আমলে পুলিশকে ভয় পেত সরকার। আর এখন পুলিশ ভয় পায় সরকারকে, পুলিশ দলদাসে পরিনত হয়েছে। জয় বলেন, এই সন্ত্রাস, গুন্ডাগিরি থেকে বাঁচবার একটাই উপায় গড ম্যান নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে আনা।

No comments:
Post a Comment