স্ত্রী অন্যকে বিয়ে করায় আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম শুভ্র বন্দ্যোপাধ্যায়(৪১)। আজ সকালে বিষ্ণুপুরের উত্তর কন্যানগরের ব্যানার্জি পাড়ার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বছর ছয়েক আগে শুভ্র প্রেম করে বিয়ে করেন পাড়ারই যুবতি টুম্পা শি-কে। তারপর বছর তিনেক সংসার করলেও তা সুখের ছিল না। শুভ্র প্রাইভেট টিউশন পড়িয়ে যা উপার্জন করতেন তাতে স্ত্রীর চাহিদা মিটত না। এই নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হত। এর জেরে কিছুদিন পরপরই টুম্পা স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যেতেন। মৃতের পরিবারের অভিযোগ, মাস ছয়েক আগে বিবাহবিচ্ছেদ না করেই তিনি শুভ্রকে ছেড়ে পাশের গ্রাম মামুদপুর নিমতলার টুকাই শি-কে বিয়ে করেন। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন শুভ্র।
মৃতের বউদি কবিতা ব্যানার্জির দাবি, টুম্পা অন্যজনকে বিয়ে করেছে। সেই অভিমানেই আত্মঘাতী হয়েছে শুভ্র।

No comments:
Post a Comment