প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে বাবুলের মনে হওয়া! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 8 June 2018

প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে বাবুলের মনে হওয়া!




 “প্রণব মুখোপাধ্যায় গতকাল এমন কিছু লাইন বলেছেন যা শুনে মনে হচ্ছিল সেগুলি তিনি কংগ্রেস বা রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে বলছেন।বৃহস্পতিবার আরএসএসের সভায় প্রণববাবুর বক্তব্য রাখা নিয়ে এই মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। পাশাপাশি পুরুলিয়ার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “তৃণমূলের গুন্ডাদের হাত থেকে বাঁচতে জাগতে রাহোবলে রাত জাগছে গ্রামবাসী।

বৃহস্পতিবার নাগপুরে অনুষ্ঠিত আরএসএস-এর সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে।শুক্রবার সকাল সাড়ে ৭টায় দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামেন বাবুল সুপ্রিয়। সেখানে গতকালের অনুষ্ঠানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তিনি বলেন, “প্রণববাবুর মতো রাজনীতিবিদ আমাদের দেশে খুব কম আছে। যে যার নিজের সুবিধা মতো তাঁর বয়ানের ব্যাখ্যা করছে। কংগ্রেস যে ধরনের উক্তি, যে ধরনের ব্যবহার, যে ধরনের টুইট করল তাতে বোঝা যায় যখন নেতৃত্ব নড়বড়ে হয় তখনই এত কথা বলার প্রয়োজন আসে। আমার মনে হয় উনি কালকে বেশ কিছু কথা-বার্তা, বেশ কিছু লাইন এমন বলেছেন যেগুলি অনেকসময় মনে হচ্ছিল ডাইরেক্ট কংগ্রেস বা রাহুল গান্ধিকে বলছেন।তিনি আরও বলেন, “ভাগবতজির কথাগুলি আরও সুন্দরভাবে বলেছেন প্রণব মুখোপাধ্যায়। উনি (প্রণববাবু) ওনার মতো করে সাজিয়ে বলেছেন।


No comments:

Post a Comment

Post Top Ad