বন্ধু কি কিডন্যাপার? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 4 June 2018

বন্ধু কি কিডন্যাপার?



বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল এক কিশোরী। নাম অনিমা দাস(১৬)। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অনিমা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। কোন্নগর আশালতা স্কুলের ছাত্রী সে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় কোন্নগর স্টেশনে যায় বন্ধুর সঙ্গে দেখা করবে বলে। তারপর থেকে আর কোনও খোঁজ নেই ওই কিশোরীর। উত্তরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ জানিয়েছে অনিমার পরিবার।

অনিমার মা বলেন, “বাড়ি থেকে যাওয়ার পর আর খোঁজ পাওয়া যায়নি অনিমার। আত্মীয় থেকে বন্ধুবান্ধব সকলের বাড়িতেই খোঁজ নিয়েছি। কিন্তু কোনও সন্ধান পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ওর অ্যাকাউন্ট ছিল। অবসর সময়ে মোবাইলে গেমও খেলতে। কিন্তু কারও সঙ্গে সম্পর্ক ছিল বলে আমাদের জানা নেই।”

তবে কী কারণে নিখোঁজ অনিমা সেটাই স্পষ্ট নয় পরিবারের কাছে। পুলিশের অনুমান মাধ্যমিকের ফল আশানুরূপ না হতে পারে, এমনটা ভেবে হয়তো অনিমা চলে গেছে। অথবা কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে তার সঙ্গে পালিয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অনিমার বাড়ির পাশে এক যুবক ভাড়া থাকতেন। তাঁর সঙ্গে অনিমার সম্পর্ক থাকতে পারে বলে অনুমান পুলিশের।

No comments:

Post a Comment

Post Top Ad