স্নেহা চক্রবর্তী, বীরভূম: ফের বীরভূমে উদ্ধার হল প্রচুর পরিমানে বিস্ফোরক । ৯ দিনের ব্যবধানে ফের প্রচুর পরিমান বিস্ফোরন উদ্ধারে জেলায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে । আজ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বীরভূমের মুরারই থানার বননবগ্রাম এলাকা থেকে প্রচুর পরিমানে বিস্ফোরক উদ্ধার করল মুরারই থানার পুলিশ । উদ্ধার হওয়া বিস্ফোরক গুলির মধ্যে রয়েছে ২৭০০০ ডিটোনেটর ও ৬০০০ জিলেটিনস্টিক । সাধারনত এলাকার পাথর খাদান গুলিতে পাথর ফাটানোর কাজে এই বিস্ফোরক গুলি ব্যবহার করা হয়ে থাকে । অবৈধ বিস্ফোরক মজুত রাখার কারনে তিন জনকে গ্রেফতার করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ ।
উল্লেখ্য গত ২৯ মে বীরভূমের নলহাটি থানা এলাকায় প্রচুর পরিমান বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল । কি ভাবে জেলায় মজুত করা হচ্ছে এই বিপুল পরিমান বিস্ফোরক । বারবার এই ধরনের বিস্ফোরক উদ্ধার হওয়ায় পুলিসের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করছেন জেলার মানুষ ।

No comments:
Post a Comment