বোমা ফেটে গুরুতর জখম ছাত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

বোমা ফেটে গুরুতর জখম ছাত্র




স্নেহা চক্রবর্তী, বীরভূম: মাঠের মধ্যে পড়ে থাকা বোমা ফেটে জখম হলো দশম শ্রেনির এক ছাত্র । ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ের কাছে একটি পুকুরের পারে ।   আহত ছাত্রের নাম ভুবন লেট । সে মল্লারপুর হাইস্কুলের ছাত্র ।

 জানা গিয়েছে, ভুবনদের গরু বাহিনা মোড়ের কাছেও মাঠে বেঁধে রাখাছিলো সেই গরু দড়িতে বেঁধে নিয়ে আসছিলো ভুবন । সেই সময়  মাঠের মধ্য পড়ে থাকা বোমাটি গরুর দড়িতে লেগে ফেটে যায় । ঘটনা স্থলেই গুরুতর জখম হয় ভুবন । বোমা ফাটার আওয়াজ শুনে ছুটে আসেন এলাকার  বাসিন্দারা । তারা রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করে । এদিকে খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ।

No comments:

Post a Comment

Post Top Ad