'কার বাড়িতে বাচ্চা হয়েছে, আর কে তালি দেন'? মুখ্যমন্ত্রীকে একি মন্তব্য! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

'কার বাড়িতে বাচ্চা হয়েছে, আর কে তালি দেন'? মুখ্যমন্ত্রীকে একি মন্তব্য!




গৌরব দেবনাথ, হাবড়া: রাজ্যের সমস্ত থানার পাশাপাশি হাবড়া থানাতে বিজেপির বিক্ষোভ সমাবেশ।এদিন  উপস্থিত  রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের যে সমস্ত থানা এলাকাতে পঞ্চায়েত ভোটের পর থেকে বিজেপি কর্মীদের বিনা কারনে পুলিশ হয়রানি করছে এবং বিনা দোষে গ্রেপ্তার করছে সেই প্রতিবাদে শুক্রবার দুপুর দুটো নাগাদ হাবড়া দেশবন্ধু পার্ক এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে হাবড়া থানার সামনে বিক্ষোভ দেখায় নেতা কর্মীরা।

পুলিশ আগে থাকতেই বিক্ষোভের জন্য বিশাল পুলিশ-বাহিনী মোতায়ন করা হয়েছিল।  যার ফলে বিশাল যানযট সৃষ্টি হয় যশোর রোডে। প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। 
রাজ্য সভাপতি বক্তবে উঠে আসে শাষক দলের হয়ে রাজ্য জুড়ে পুলিশ কাজ করছে যার ফলে বিজেপি কর্মীদের হেনস্থা করছে পুলিশ তাতে বাদ যায়নি হাবড়া থানা। পুলিশের রোল নিরপেক্ষ নয়, তাই মার খাচ্ছে পুলিশ।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান ।পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন।  কার বাড়িতে বাচ্চা হয়েছে আর কে হাতে তালি দেন।  সিপিএম ও কগ্রেস জোট করে থার্ড হয়েছে আর বিজেপি একা লড়ে সেকেন্ড হয়েছে।
পেট্রোল  ও গ্যাসের দামের বাড়ার ব্যপারে জিজ্ঞাসা করতে তিনি জানান, দাম বেড়েছে আবার কমে যাবে অপেক্ষা করুন। বিরোধীদের কাছে এখন কোনও ইস্যু নেই বলে এই নিয়ে পথে নেমেছে।

No comments:

Post a Comment

Post Top Ad