চাঁদনী : পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার সাতটিকরি গ্রামে গতকালের পর আজও ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে গনধোলাই দিল এলাকার মানুষেরা। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা । ঘটনাস্থলে যাচ্ছে তমলুক থানার পুলিশ।
এলাকা সূত্রে খবর, ভিক্ষা করতে আসার নাম করে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করছিল ঐ ব্যক্তি। এলাকার লোক জন ধরে জিজ্ঞাসাবাদ সুরু করাতেই কথার হেরফেরে ছুটে পালিয়ে যাওয়ার চেস্টা সে। তারপরেই তাকে আটকে রেখে চলে গণধোলাই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments:
Post a Comment