দিঘায় বাজেয়াপ্ত শতাধিক নিষিদ্ধ কচ্ছপ, গ্রেফতার এক ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

দিঘায় বাজেয়াপ্ত শতাধিক নিষিদ্ধ কচ্ছপ, গ্রেফতার এক !



চাঁদনী, দিঘা :  বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে দিঘা বর্ডার সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল প্রায় ৩০০ কচ্ছপ। দিঘা থানা উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বনদফতরের হাতে তুলে দিয়েছে।

সেই সঙ্গে কচ্ছপ পাচারের ঘটনায় এক জনকে গ্রেফতারও করেছে পুলিস। অভিযুক্ত ব্যক্তির নাম দুর্গাশংকর দাস। তাঁর বাড়ি কাঁথি থানার সাতমাইল এলাকায়।

কাঁথি থানা সূত্রে জানা গেছে, দীঘদিন ধরেই দিঘা বর্ডার থেকে বিভিন্ন প্রজাতির কচ্ছপ পাচারের একটি চক্র কাজ করছিল। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বস্তা ভর্তি ৩০০টি জীবিত কচ্ছপ নিয়ে পাচার করার সময় হাতেনাতে পাকড়াও হয় ওই পাচারকারী।

এই র্যারকেটে আর কে কে যুক্ত রয়েছে, বা কচ্ছপগুলি কোথায় সরবরাহ করা হচ্ছিল সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad