কলেজে অবস্থান বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 June 2018

কলেজে অবস্থান বিক্ষোভ



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কেটিপিপি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিরেক্টরকে  ঢুকতে বাধা, অবস্থান বিক্ষোভ কলেজ প্রফেসর ও কর্মীদের। কলেজে উত্তেজনা। মূলত কলেজের চেয়ারম্যান দেবাশিস  সেনের অপসারন ও কলেজের সুস্থ পরিবেশ ও মেধা অনুযায়ী ছাত্র ভর্তির দাবিতে শনিবার থেকে ঘেরাও চলছে। তবে কলেজের ডিরেক্টর অমিতাভ সেন  এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। কলেজ র্যাগিং রুখতে ও সুস্থ পরিবেশ বজায় রাখতে কলেজ চত্বরে ক্যামেরা লাগাতে গেলে বাধা দিয়েছেন কিছু অশিক্ষক কর্মচারী তারা চাই না কলেজে সুস্থ পরিবেশ বজায় থাকুক সেই জন্য এই এই বিক্ষোভ ঘেরাও, আর কলেজের আন্দোলনকারী প্রফেসরদের দাবি  কলেজের চেয়ারম্যান ও ডিরেক্টর কলেজকে বেসরকারিকরন করতে চাইছে। এলাকার মেধাবী ছাত্র ছাত্রীদের ভর্তি নিতে চাইছে না। এলাকার ছাত্র ছাত্রীদের হোস্টেলে থাকতে বাধ্য করছে। তারই প্রতিবাদ তারা বিক্ষোভ অবস্থান করছেন।

No comments:

Post a Comment

Post Top Ad