চাঁদনী, হলদিয়া: এবার ১২০০ কিংবা ৮০০ টাকার ইলিশে নয়। ভোজন রসিক বাঙ্গালীর পাতে মিলবে একই স্বাদের মাছ মাত্র ১৫০ টাকায়। দেখতে ও স্বাদে একই রকম ইলিশের মতো। তাই হয়তো এবার বাংগালীর পাতে ইলিশের চাহিদা পুরন করতে চলেছে ফিলিপিন্সের ‘মিল্ক ফিশ’ বা দুধ মাছ। রাজ্যে এই প্রথম এবার পরীক্ষামূলক ভাবে মিল্ক ফিশ চাষ শুরু হল পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। মৎস্য দফতরের উদ্যোগে মাছ চাষিদের মাধ্যমে রাজ্যে প্রথম এই মাছের চাষ শুরু করল হলদিয়া ব্লক মৎস্য দফতর।
ঠিকঠাক থাকলে এবার পুজোতে বাঙ্গালীর হেঁশেলে এই মাছই জায়গা করে নেবে। স্বাদে গন্ধে এবং রূপে অবিকল ইলিশ। কয়েক শতাব্দী আগে ফিলিপিন্স ইন্দোনেশিয়াতে বাণিজ্যিকভাবে এই মাছের চাষ শুরু হয়েছিল। আমাদের দেশের দক্ষিন ভারতের সমুদ্র উপকূলে এই মাছ পাওয়া যায় বলে জানা গেছে। মিল্ক ফিশের বিঞ্জান সম্মত নাম চ্যানস চ্যানস। হলদিয়া ব্লকের মৎস্য সম্প্রশারন আধিকারি সুমন কুমার সাউ জানান, এই মিল্ক ফিশকে ইলিশের মাসতুতো ভাই বলা চলে। এরা সমুদ্রের নোনা জলেই থাকে ডিম ছাড়ার সময় নদীর মিষ্টি জলে আসে। এই মাছের পোনা বিমানে চেন্নাই থেকে এসেছে হলদিয়ায়। হলদিয়া ব্লকের চার জন মৎস্যচাষির হাতে এই মাছ তুলে দেওয়া হয়েছে। এই ধরনের মাছ চাষ করতে পেয়ে খুশি হলদিয়ার বাঁশখানার বাসিন্দা রণজিৎ ভৌমিক। তিনি জানান মাছের জন্য বিশেষ খাঁচা তৈরি করে ২ হাজার চারা ছাড়া হয়েছে। আদতে এই মাছকে দক্ষিণের ইলিশ বলা হয়। দামেও কম হবে। ১৫০ থেকে ২০০ টাকার মধ্যেই ইলিশের স্বাদ পাবে বাঙালি।

No comments:
Post a Comment