বিয়ে করবেন? তাহলে মানতেই হবে এই নিয়ম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 4 June 2018

বিয়ে করবেন? তাহলে মানতেই হবে এই নিয়ম



সময়টা যেন বিয়ের মৌসুম। বিয়ের আগে প্রতিটি মেয়ের থাকে আলাদা প্রস্তুতি। তবে বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের কেনাকাটা, বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা, নানান চিন্তা আর খাওয়া দাওয়ার অনিয়মে চেহারার অবস্থা হয় একদম নাজেহাল। কিন্তু এসময় দরকার শারীরিক গঠন অনুযায়ী ডায়েট চার্ট ও ফিটনেস মেনে চলা। একেবারেই রোগা বা অতিরিক্ত ওজনের হলে বউয়ের সাজে আপনাকে কেমন দেখাবে একবার ভেবে দেখুনতো। নিশ্চয় সুন্দর নয়। তাই কিছু নিয়ম মেনে বিয়ের আগে কনে হয়ে উঠতে পারেন একদম ফিট।

– বিয়ের একমাস আগ থেকে ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এসময় ভাত ও রুটির পরিমান একটু কমিয়ে সালাদ বেশি করে খেতে পারেন। ব্যায়াম করাটাও একটু বাড়িয়ে দেয়া যেতে পারে। দেখবেন ওজন চলে এসেছে নিয়ন্ত্রণে।

– বাইরের খাবার খাওয়ার অভ্যাস থাকলে অবশ্যই সঙ্গে সালাদ রাখার চেষ্টা করুন। ডুবো তেলে ভাজা খাবার থেকে এসময় বিরত থাকায় আপনার জন্য মঙ্গল।

– সারাদিন বাইরে থাকতে হলে ড্রাই ফ্রুটস সঙ্গে নিন। হেলদি স্ন্যাকস হিসেবে ড্রাই ফ্রুটস ভালো হবে। জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতাও কমে যাবে। একই ধরনের ফল খেতে বিরক্ত লাগলে ভিন্ন ভিন্ন ফল খেতে পারেন। বাইরের কোন খাবার খেলে প্রচুর পরিমানে পানি পান করুন। দিনে খুব বেশি চা বা কফি পরিহার করুন।

– নানা রকমের সবজি রাখুন খাদ্য তালিকায়। বিশেষ করে দুপুর ও রাতের খাবারে বেশি সবজি রাখতে হবে।

– প্রতিটি খাবারের সঙ্গে সালাদ খাওয়ার চেষ্টা করতে হবে। ফিট তো থাকবেনই, সঙ্গে ত্বক, চুল ও নখও ভালো থাকবে।

– রাতে অন্তত ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। সপ্তাহে তিন দিন যোগব্যায়াম করতে হবে। সপ্তাহে ৬ দিন ৩০ থেকে ৪০ মিনিট করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে উপকার পাবেন।

– মাসে একবার ত্বকে প্রফেশনাল ফেসিয়াল করিয়ে নিলে উজ্জ্বল ত্বকের জেল্লা আপনাকেই অবিভূত করবে।

No comments:

Post a Comment

Post Top Ad