আসানসোল :বিজেপির বিশেষ বৈঠকের দ্বিতীয় দিনে ২৩ টি জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। আগামী দিনে সংগঠনকে কিভাবে পরিচালনা করা হবে, সদস্য বাড়ান হবে তা নিয়ে আলোচনা করেন কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। এদিন দিলীপ ঘোষ জানান, আগামী দিনে রাজ্যে ৩ থেকে ৪ টি রথযাত্রা করা হবে। সঙ্গে লোকসভা ও বিধানসভা কেন্দ্র গুলি ছুঁয়ে যাবে এই রথযাত্রা। পাশাপাশি ৪২ টি আসনের জন্যই লড়াই করবে বিজেপি বলে জানান দিলীপ ঘোষ। পঞ্চায়েত ভোটে সুপ্রিম কোর্ট যদি রায় দেয় ২০ হাজার আসনে পুননির্বাচন হবে, তবে আবার একটা কুরুক্ষেত্র হবে রাজ্যে।
রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও জানান কেন্দ্রের স্বচ্ছ রাজনীতি,গরীবদের উন্নয়ন দেখে অনেক তৃণমূল নেতৃত্ব বিজেপিতে যোগ দিচ্ছেন তারা দেখছেন কী ভাবে গরীব মানুষদের নিয়ে ছেলেখেলা করছে তৃণমূল।গত পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলকে তৃণমূল বলেছিল বিরোধী মুক্ত করতে কিন্তু সেখান কার জনগণ বিজেপিকে জিতিয়ে বুঝিয়ে দিল জঙ্গলমহলে কোন উন্নতি হয়নি জনগণকে বোকা বানানো হয়েছে। গোটা রাজ্যে তৃণমূল অনুগামীরা দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছে এতে বিজেপির সদস্য বাড়ছে এবং শক্তিশালী হচ্ছে।অনেক তৃণমূল নেতা যোগদানের ইচ্ছা পোষন করেছে সে সব নিয়ে চিন্তাভাবনা চলছে।

No comments:
Post a Comment