ব্রেকিং: একই পরিবারের ৬ সদস্যের দেহ উদ্ধার!ঝাঁপ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 July 2018

ব্রেকিং: একই পরিবারের ৬ সদস্যের দেহ উদ্ধার!ঝাঁপ



একই পরিবারের ৬ সদস্যের মৃতদেহ উদ্ধার হল ঝাড়খণ্ডের হাজারিবাগে। পুলিশের প্রাথমিক অনুমান, পরিবারেরই এক সদস্য ৪ জনকে ফাঁসিতে ঝোলায়। এক শিশুকে শ্বাসরোধ করে খুন করে। এরপর নিজে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি হাজ়ারিবাগের সদর থানা এলাকার মুনগা বাগান বাগিচার। পুলিশের প্রাথমিক অনুমান, ওই পরিবারের সদস্য নরেশ মহেশ্বরী প্রথমে চারজনকে ফাঁসিতে ঝোলায়। তারপর এক শিশুকে শ্বাসরোধ করে খুন করে। পরে নিজে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়। পুলিশের সন্দেহ, নরেশ ঋণে জর্জরিত ছিল। সেজন্য বাড়ির অন্যদের খুন করে আত্মঘাতী হয়েছে সে।

কয়েকদিন আগেই দিল্লির বুরারিতে একই পরিবারের ১১ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কয়েকটি দেহ ঝুলন্ত অবস্থায় ছিল। বাকি দেহগুলি মেঝেতে পড়েছিল। দেহগুলির চোখ ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। দু'জন ব্যক্তি, ছ'জন মহিলা, দুই বাচ্চা ও এক বৃদ্ধার দেহ উদ্ধার হয়। 

No comments:

Post a Comment

Post Top Ad