মাত্র ৬ বছর বয়সি একটা বাচ্চা কী কী করতে পারে বলে আপনার ধারণা? খেলাধুলো, পড়াশুনা, টিভি দেখা। এত সব তো ছিলই, কিন্তু খেলার জন্য এই বাচ্চাটি কী করল জানেন? ঘুমন্ত মায়ের লক করা ফোনটি, মায়ের ফিঙ্গারপ্রিন্ট দিয়েই খুলে, ২৫০ ডলারের পোকেমন টয়-এর অর্ডার করল এই একরত্তি শিশু। ঘটনাটি ঘটেছে আমেরিকায়।
প্রথমটায় যদিও কিছু বুঝতে পারেননি শিশুটির মা-বাবা। হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ায়, তাঁরা ভাবেন যে, তাঁদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এর পর তাঁদের বাড়িতে পোকেমন টয়-গুলিও চলে আসে। তখন তাঁরা জানতে পারেন, তাঁদের আদরের মেয়ের কাজ এটি। ওই খেলনাগুলি দেখে মেয়েটি নিজেই স্বীকার করে যে, সে কী করেছে।
এমন ঘটনাটি অন্য কেউ ঘটালে নির্ঘাত জালিয়াত বলে তাকে জেলের ঘানি টানতে হত। যদিও মেয়ের এই কীর্তিতে খুশি মা। কেন না। তাঁর মেয়ে যে এতটা বুদ্ধিমান, তা তিনি ভাবতেও পারেননি। যদিও এতগুলো খেলনার মধ্যে মাত্র চারটি ফেরত দিতে সক্ষম হয়েছেন তাঁর মা।
তবে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। আমাজন, গুগল, অ্যাপল-এর মতো সাইটগুলিকে এ সব ক্ষেত্রে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এই সমস্ত সাইটগুলি বাজারে থাকার ফলে বাবা-মা’র অনুমতি ছাড়া খুব সহজেই বাচ্চারা জিনিসপত্র অর্ডার দিয়ে দিচ্ছে। আর স্মার্টফোন থাকার ফলে সেই সুযোগটা আরও বৃদ্ধি পাচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে বাচ্চারা স্মার্টফোনের থেকেও বেশি স্মার্ট আচরণ করছে। ফলে ফিঙ্গারপ্রিন্ট লক-ও কাজে আসছে না।

No comments:
Post a Comment