বাবাকে বাঁচাতে বৃদ্ধকে বিয়ে মেয়ের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

বাবাকে বাঁচাতে বৃদ্ধকে বিয়ে মেয়ের!



বাবাকে বাঁচাতে নিজের দ্বিগুণ বয়সী পাওনাদারকে বিয়ে করতে রাজি হলেন বৃদ্ধের মেয়ে। বাস্তবেই ঘটনাটি ঘটেছে সৌদি আরবে।
ঋণের দায়ে জর্জরিত বৃদ্ধ বাবা পাওনাদারের করা মামলায় জেল খাটছেন। আদালতের রায়ে যেকোনো সময় বাবার সাজা হয়ে যেতে পারে।
জানা যায়, আল কাসিম নিজের ধার করা ৩ মিলিয়ন সৌদি রিয়াল ফেরত দিতে পারছিলেন না। পাওনা টাকা আদায় করতেই পাওনাদার আদালতে মামলা করে দিলেন। সেই মামলায় বৃদ্ধ জেলখানায় আটক আছেন অনেকদিন ধরেই।
বৃদ্ধ বাবার জেলখানার জীবন যেন আর দেখতে পারছিলেন তার মেয়ে, তাই অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন তিনি। নিজের বয়সের চেয়ে দ্বিগুণ হওয়া পাওনাদারকে বিয়ে করার মনস্থির করলেন ২০ বছর বয়সী ওই মেয়ে।
পাওনাদারের আরো তিন স্ত্রী থাকা সত্ত্বেও মেয়ে পাওনাদারকে ফোন করে বিয়ের প্রস্তাব দেন। নিজের বিয়ের যৌতুক ঠিক করলো মেয়ে নিজেই। তার  বিয়ের যৌতুক ঠিক করা হলো বাবার ধার করা ৩ মিলিয়ন সৌদি রিয়ালই।
বাবাকে বাঁচাতে মেয়ের এই ত্যাগ স্বীকারে অভিভূত হলেন পাওনাদার। বিয়ের আসরে চমকে দিলেন ওই মেয়েকে। বিয়ে করতে এসে মেয়েকে দিলেন ৩ মিলিয়ন সৌদি রিয়ালের একটি চেক। আর বললেন, বাবার প্রতি মেয়ের এই ভালোবাসায় তিনি মুগ্ধ।
তাই মেয়েটিকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চেকের উল্লেখিত টাকা দিয়ে মেয়েটির পছন্দের কাউকে বিয়ে করার কথা বলে দিলেন। আর বাবার মামলাটিও উঠিয়ে নিয়েছেন ওই পাওনাদার।

No comments:

Post a Comment

Post Top Ad